সিংড়ায় ৫লাখ টাকার সুঁতি জাল জব্দ করেছে সেনাবাহিনী

নাটোরের সিংড়ায় অবৈধ জাল উচ্ছেদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একদিনেই ৫ লাখ টাকার অবৈধ সুঁতি জাল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া উপজেলার খাজুরা এলাকায় ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামান এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযানে ৫লাখ টাকার অবৈধ সুঁতিজাল জব্দ এবং ৩ লাখ টাকার মাছ নদীতে অবমুক্ত করা হয়।

চলনবিলের জাটকা মাছ রক্ষায়, উপজেলা মৎস্য বিভাগের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

Check Also

অনুদান

অন্ধকারে আলো জ্বালালেন রাসেল

নাজমুল হাসান: অন্ধকারে ডুবে যাওয়া চারটি পরিবারে আশার আলো জ্বালালেন এক প্রবাসী বাংলাদেশি। নাটোরের গুরুদাসপুরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *